১১:৪১ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

করোনা ভাইরাস: যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় করোনা ভাইরাসে প্রথম ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিশ্বজুড়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৯শ’ ৭৬ জনে দাঁড়িয়েছে।

কাতারেও করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। এ নিয়ে গত ৯ দিনে বিশ্বের ৩৩টি দেশে ভাইরাসটি ছড়িয়েছে। ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা ৮৬ হাজার ৫শ’তে দাঁড়িয়েছে। মৃত ও আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় বিশ্ব সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

প্রাণঘাতী এ ভাইরাসের বিস্তার ঠেকাতে বড় ধরনের জনসমাগম নিষিদ্ধ করেছে ফ্রান্স। দেশটিতে ৫ হাজারের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এছাড়া সবচেয়ে বেশি করোনা ভাইরাস আক্রান্ত প্যারিসের উত্তরাঞ্চলে সব ধরনের গণজমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে মৃত্যুর ঘটনায় ইরান ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইটালি, সাউথ কোরিয়া ভ্রমণেও মার্কিনীদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

করোনা ভাইরাস: যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় প্রথম মৃত্যু

প্রকাশিত : ১১:০৮:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০