১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬

প্রাণঘাতী করোনাভাইরাসে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

চীনের উহানে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাস কভিড-১৯ রোগ বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। চীনের মূল ভূখণ্ডের বাইরে দক্ষিণ কোরিয়ায় এ রোগে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। তবে অস্ট্রেলিয়ায়ও করোনাভাইরাসে আক্রান্ত প্রথম একজনের মৃত্যু হয়েছে।  প্রমোদতরী ডায়মন্ড প্রিন্সেস থেকে ফিরিয়ে আনা ৭৮ বছর বয়সী এই ব্যক্তি রোববার ( ০১ মার্চ ) পার্থের একটি হাসপাতালে মারা গেছেন। দেশটির এক স্বাস্থ্য কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সিএনএন।

সংবাদ সম্মেলনে পশ্চিম অস্ট্রেলিয়া রাজ্যের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা অ্যান্ড্রু রবার্টসন জানান, মৃত ব্যক্তির স্ত্রীও ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন তবে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। অস্ট্রেলিয়ায় নভেল করোনভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৭ জনে দাঁড়িয়েছে।

যুক্তরাষ্ট্রেও নভেল করোনাভাইরাসে প্রথম একজনের মৃত্যু হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন স্টেটে করোনাভাইরাসে আক্রান্ত একজনের মৃত্যু হয়। যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৬৭ জনে দাঁড়িয়েছে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

প্রাণঘাতী করোনাভাইরাসে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে প্রথম মৃত্যু

প্রকাশিত : ১২:৩৯:০৯ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০