০৯:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মশারির ভেতর মশারি টাঙাবেন না: ওবায়দুল কাদের

মানুষের ক্ষমতা সাময়িক, চিরস্থায়ী নয় মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, ‘মশারির ভেতর মশারি টাঙাবেন না। আমাদের সামনে চ্যালেঞ্জ আছে। কঠিন চ্যালেঞ্জ আমাদের অতিক্রম করতে হবে।’

দেশকে নিয়ে চক্রান্ত হচ্ছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘দুর্নীতিতে বিএনপি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন। তাই দেশের মানুষ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না। কিন্তু বাংলার বাতাসে আবারও চক্রান্তের গন্ধ। অশুভ শক্তি শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘রাজনৈতিকভাবে বাংলাদেশের ইতিহাসে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী দল। তবে আমার কেন জানি মনে হয়, দলে এখন কর্মী কমে নেতার সংখ্যা বেড়ে যাচ্ছে। আমাদের এতো নেতা দরকার নেই। আমাদের আজকে সাচ্চা কর্মী দরকার। মঞ্চের দিকে তাকালেই বোঝা যায়, যে কত নেতা! নেতার অভাব নেই। বিলবোর্ডে সুন্দর সুন্দর ছবি দেখবেন, লোকে চেনেও না! উনি বিলবোর্ডে উজ্জ্বল।

রোববার (১ মার্চ) দুপুরে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নেতা-কর্মীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘মুজিব বর্ষের শপথ ভোগের লিপ্সা পরিহার করে ত্যাগীদের মুল্যায়ন করা। আওয়ামী লীগে সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের কোন জায়গা হবেনা। সুবিধাভোগীদের আওয়ামী লীগে দরকার নাই। ত্যাগীদের নিয়ে নতুন করে দলকে ঢেলে সাজাতে হবে। পকেটের লোক দিয়ে কমিটি করলে আওয়ামী লীগ সুবিধাভোগীদের হাতে চলে যাবে। দুঃসময়ে যারা দলের জন্য ত্যাগ স্বীকার করেছেন তাদের মূল্যায়ন করতে হবে।’

এর আগে বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংগীতের সঙ্গে বেলুন, ফেস্টুন ও কবুতর উড়িয়ে নগর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক এই সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে শুরু হওয়া ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করছেন- মহানগর আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিচালনা করছেন- মহানগরের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে রয়েছেন- আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ, দলটির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, উপদেষ্টা অধ্যাপক ড. সাইদুর রহমান খান, সদস্য নূরুল ইসলাম ঠাণ্ডু ও বেগম আখতার জাহান।

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য শাহরিয়ার আলম, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন, রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য ডা. মুনসুর রহমান, সংরক্ষিত আসনের সংসদ সদস্য আদিবা আনজুম মিতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি মেরাজ উদ্দিন মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারাসহ মহানগরী ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মশারির ভেতর মশারি টাঙাবেন না: ওবায়দুল কাদের

প্রকাশিত : ০৬:৪৩:১৪ অপরাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২০