চিন থেকে শুরু হওয়া করোনাভাইরাস এখন ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে। নিহতের সংখ্যা ৩ হাজারের বেশি। এরমধ্যে মার্কিন মুলুকে ন’জনের মৃত্যু হয়েছে।
বিশ্বজুড়ে করোনা-আতঙ্কের (Coronavirus) মধ্যেই সাহায্যের উদ্যোগ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। নিজের ৩ মাসের বেতন নোভেল করোনাভাইরাসের চিকিৎসায় দান করেছেন মার্কিন প্রেসিডেন্ট (US President Donald Trump)।
২০১৯-এর শেষ তিন মাসের বেতন মার্কিন স্বাস্থ্য দফতরে দান করেছেন ট্রাম্প। হোয়াইট হাউজের প্রেস সচিব স্টিফেনি গ্রিশাম মার্কিন প্রেসিডেন্টের দান করা চেকের ছবি টুইট করে এই তথ্য জানিয়েছেন।
Stephanie Grisham
✔
@PressSec
President @realDonaldTrump made a commitment to donate his salary while in office. Honoring that promise and to further protect the American people, he is donating his 2019 Q4 salary to @HHSGov to support the efforts being undertaken to confront, contain, and combat #Coronavirus.
View image on Twitter
32.5K
12:38 AM – Mar 4, 2020
Twitter Ads info and privacy
23.3K people are talking about this
প্রসঙ্গত, মার্কিন মুলুকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এখনও পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এদের প্রত্যেকেই ওয়াশিংটনের বাসিন্দা। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যা আরও দশগুণ।
চিন থেকে শুরু হওয়া নোভেল করোনাভাইরাস বর্তমানে ৬০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে। সরকারি তথ্য অনুযায়ী, গোটা বিশ্বে এখনও পর্যন্ত ৩ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বিজনেস বাংলাদেশ/ এ আর


























