০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

দুই মুক্তিযোদ্ধাকে বিশেষ হুইল চেয়ার দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় পদকপ্রাপ্ত যুদ্ধাহত দুই মুক্তিযোদ্ধাকে উপহার হিসেবে মোটরাইজড হুইলচেয়ার দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুক্তিযুদ্ধের সময় জীবনবাজি রাখা এই দুই যোদ্ধা এখন উপহার পাওয়া বিশেষ এই হুইল চেয়ারে চলাফেরা করতে পারবেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে গণভবনে প্রধানমন্ত্রী এ উপহার দেন। পরে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা এ তথ্য জানান। উপহার পাওয়া যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা হলেন- জাতীয় পদকপ্রাপ্ত কালীপদ দাস ও লিবিও কির্তনীয়া।

কালীপদ দাস রণাঙ্গনের ৮নং সেক্টরে এবং লিবিও কির্তনীয়া ৯নং সেক্টরে যুদ্ধকালে আহত হন। মুক্তিযুদ্ধের দুই বীরসেনানীকে চলাচলের সুবিধার্থে বঙ্গবন্ধুকন্যা এ উপহার দিয়েছেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

মাদক, বালু উত্তোলন ও অপরাধে সম্পৃক্তরা মঞ্চে উঠবেন না: নাগরিক সমাবেশে এমপি হুশিয়ারি

দুই মুক্তিযোদ্ধাকে বিশেষ হুইল চেয়ার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৬:১৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২০