০৫:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

ছদ্মবেশে ফিলিস্তিনিদের আটক করছে ইসরাইলী পুলিশ

অধিকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরে বিক্ষোভকারীদেরকে আটকে নতুন কৌশল নিয়েছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ ও গুপ্তচর সংস্থার লোকজন। তারা ফিলিস্তিনিদের মতো মাথায় ও মুখে রুমাল বেধে বিক্ষোভকারীদের মাঝে ঢুকে পড়ছে এবং তাদেরকে নির্যাতন ও আটক করছে।

বিক্ষোভকারী ফিলিস্তিনিরা কিছু বুঝে ওঠার আগেই আটক ব্যক্তিদের নিয়ে যাচ্ছে ইহুদিবাদীরা। এসময় ফিলিস্তিনিরা বাধা দিতে গেলে তাদেরকে পিস্তল কিংবা রিভলবার দেখিয়ে গুলির হুমকি দেয়া হচ্ছে।

ব্রিটিশ দৈনিক ইন্ডিপেন্ডেন্ট, টেলিগ্রাফ, গার্ডিয়ান এবং ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর দিয়েছে। বিক্ষোভ শুরুর আগেই ফিলিস্তিনিদের মাঝে এসব গুপ্তচর ও পুলিশের লোক ছদ্মবেশে ঢুকে পড়ছে এবং তাদের হাতে থাকছে ফিলিস্তিনের পতাকা। যখনই ফিলিস্তিনি বিক্ষোভকারীদের সঙ্গে ইসরাইলি পুলিশ ও সেনাদের সংঘর্ষ শুরু হচ্ছে তখন ছদ্মবেশীরা ইট-পাথর নিক্ষেপকারী ফিলিস্তিনিদেরকে আটক করে নিয়ে যাচ্ছে।

বিষয়টি স্বীকার করেছে ইহুদিবাদী ইসরাইলের পুলিশ বহিনী। এ নিয়ে তারা এক টুইটার পোস্টে জানিয়েছে, “ছদ্মবেশে ইসরাইলের সীমান্তরক্ষী পুলিশ পশ্চিম তীরের রামাল্লাহ শহর থেকে তিন ফিলিস্তিনিকে আটক করেছে।

ট্যাগ :
জনপ্রিয়

বাংলাদেশি চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি: স্কোলিওসিস চিকিৎসায় নতুন দিগন্ত।

ছদ্মবেশে ফিলিস্তিনিদের আটক করছে ইসরাইলী পুলিশ

প্রকাশিত : ০৬:৪০:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর ২০১৭