০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনা: পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ!

করোনাভাইরাসের প্রভাবে মুজিববর্ষের দুটি আয়োজনই স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ম্যাচ দুটি তাই নির্ধারিত সময়ে হচ্ছে না। স্থগিত করা হয়েছে এআর রহমানের কনসার্টও। সঙ্গে এপ্রিলে পাকিস্তান সফরে দল না পাঠানোর চিন্তা করছে বিসিবির নীতি নির্ধারকরা।

করোনার প্রভাবে এপ্রিলে পাকিস্তান সফরে না যাওয়ার বিষয়টি আগেই চিন্তায় ছিল বোর্ডের। বুধবার (১১ মার্চ) বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায়ও এমন ইঙ্গিতই পাওয়া যায়। পাকিস্তান সফরের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে বিসিবির পক্ষ থেকে বিষয়টি ইমেইল করে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে জানিয়ে দেওয়া হবে বলেও জানা গেছে।

পাকিস্তানে বুধবারের খবর অনুযায়ী, ২০জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে অধিকাংশই আবার সিন্ধু প্রদেশের। আর সিন্ধু প্রদেশের সবচেয়ে বড় শহর করাচি। তৃতীয় দফায় পাকিস্তান সফরে বাংলাদেশ যে একমাত্র ওয়ানডে এবং সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি খেলবে তা আবার করাচিতে। এপ্রিলের ওই সফর নিয়ে তাই বোর্ডকে চিন্তা করতেই হচ্ছে।

এর আগে ১৩ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে সিন্ধু প্রদেশের সব বিদ্যালয়। তা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। এছাড়া বালুচিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে ১৫ মার্চ পর্যন্ত। তবে বুধবার জানানো হয়েছে, ১২ মার্চ থেকে নির্ধারিত সূচি অনুযায়ী, পাকিস্তান সুপার লিগের ম্যাচ হবে করাচিতে।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনা: পাকিস্তান সফরে যাচ্ছে না বাংলাদেশ!

প্রকাশিত : ০৪:৫১:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০