০৫:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

করোনায় প্রাণহানি বেড়ে ৪৯৭৩, সুস্থ ৬৮৯৩৪

SINGAPORE, SINGAPORE - JANUARY 25: A woman wearing a mask helps her son put on his mask at Changi Airport on January 25, 2020 in Singapore. Yesterday Singapore confirmed its third case of the deadly coronavirus which emerged last month in the city of Wuhan in China. (Photo by Ore Huiying/Getty Images)

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত ভারতে প্রথম মৃত্যু হয়েছে। চীনের উহান থেকে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত কর্নাটকের ৭৬ বছর বয়সী ওই ব্যক্তি বৃহস্পতিবার (১২ মার্চ) মারা গেছেন।

এদিকে, চীনে করোনা সংক্রমণ কমে আসলেও এটি আতঙ্ক ছড়াচ্ছে বিশ্বের অন্যান্য দেশগুলোতে। ইতালিতে একদিনে আড়াই হাজারেরও বেশি মানুষ প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন । ইরান, স্পেন, দক্ষিণ কোরিয়াতেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। বিশ্বজুড়ে এ পর্যন্ত করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৭৩ জন।

চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে মাত্র চারজন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৭০ জন। তবে করোনার তাণ্ডব চলছে ইউরোপের দেশগুলোতে। ইতালিতে একদিনে মারা গেছেন আরো ১৮৯ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৬ জন, আক্রান্ত ১৫ হাজার ১১৩ জন। স্পেনে একদিনে নতুন করে ৮৬৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, মারা গেছেন ৩১ জন।

ফ্রান্সে একদিনে ৫৯৫ জন করোনা আক্রান্ত হয়েছেন, প্রাণ হারিয়েছেন ১৩জন। এ নিয়ে দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৬১ জন। এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৭৫ জন, মারা গেছেন ৭৫ জন। দক্ষিণ কোরিয়ায় নতুন করোনা রোগী ২২৪ জন, প্রাণহানি সাতজনের। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ হাজার ৯৭৯ এবং মৃত্যু ৬৭ জনের।

যুক্তরাষ্ট্রে আরো ৪২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৭২৫ ও মৃত্যু হয়েছে ৪১ জনের।

উল্লেখ্য, বিশ্বের ১২৭টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৪ হাজার ৫৫৮ জন। এরমধ্যে সুস্থ হয়েছেন ৬৮ হাজার ৯শ ৩৪ জন।

বিজনেস বাংলাদেশ/বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

১২ ফেব্রুয়া‌রির নির্বাচন স্বাধীনতা রক্ষা করার নির্বাচন

করোনায় প্রাণহানি বেড়ে ৪৯৭৩, সুস্থ ৬৮৯৩৪

প্রকাশিত : ১০:৫২:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২০