০৪:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬

বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

শনিবার বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা রাজধানীর ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সমিতির সভাপতি এম এ মতিন এমবিএ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এসপি মিজানুর রহমান শেলী ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু তাহেরের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এডভোকেট আবদুল মতিন খসরু এমপি ।

বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ শরীফ, সুপ্রিম কোর্টের এডভোকেট একলাছ উদ্দিন ভুইয়া, প্রিন্সিপাল সেলিম রেজা সৌরভ, প্রকৌশলী আবদুল মালেক, প্রিন্সিপাল মোহাম্মদ আলী চৌধুরী, বপেক্স এর সভাপতি মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আল আমিন, সমিতির সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম, মিরপুর সিরামিকস এর মহাব্যবস্থাপক আমিনুর রহমান, পারটেক্স গ্রুপের সিইও মোহাম্মদ শাহ আলম। বক্তব্য রাখেন সমিতির অর্থ সম্পাদক লায়ন মো. মোস্তফা, সাংগঠনিক সম্পাদক এডভোকেট জাহেদুল আলম, মহিলা বিষয়ক সম্পাদক নাসরীন সুলতানা, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন, আইসিটি সম্পাদক সাংবাদিক আবদুল অদুদ, প্রচার সম্পাদক ফারুক আহমেদ ভূইয়াঁ, ফাৰ্মাসিস্ট মোঃ শাহ আলম সদস্য গোলাম মোস্তফা, জিহান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহজাদা আহমেদ রনি, সাংবাদিক সৈয়দ আহমেদ লাভলু, স্পেক্ট্রা গ্রুপের মহাব্যবস্থাপক সাইফুল ইসলাম, শামসুল হক ভূঁইয়া, মো. জাকারিয়া, আনিসুর রহমান , তৌহিদুর রহমান, এডভোকেট ওসমান গনি, আবু কাউসার প্রমুখ।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট একলাছ উদ্দিন ভূইয়াঁ, নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার আব্দুল মালেক ও মোঃ খোরশেদ আলম নির্বাচন পরিচালনা করেন | সভাপতি পদে বিশিষ্ট সমাজ সেবক, শিক্ষাবিদ ও ডি এল এম গ্রুপের চেয়ারম্যান জনাব এম এ মতিন এমবিএ এর নাম প্রস্তাব করেন বুড়িচং এর কৃতি সন্তান ডা: মোঃ শরীফ এবং সাথে সাথে তার প্রস্তাবে সমর্থন করেন ঐতিহ্যবাহী সোনার বাংলা কলেজের অধ্যক্ষ আবু সালেক মোঃ সেলিম রেজা সৌরভ |

আর কোনো প্রার্থী না থাকায় শেষে কন্ঠ ভোটে এম এ মতিন এমবিএ সর্ব সম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হয় | সাধারণ সম্পাদক পদে এসপি মিজানুর রহমান শেলীর নাম প্রস্তাব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মোঃ আল আমিন, সাথে সাথে জিহান গ্রুপের এম ডি জনাব শাহাজাদা আহমেদ রনি সমর্থন করে এবং আর কোনো প্রার্থী না থাকায় পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

অনুষ্ঠানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যাংকার, সরকারি চাকুরীজীবি, বেব্সায়ী, সাংবাদিক সহ সকল স্তরের জনগণ উপস্থিত ছিলেন | অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী সহ তাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ইএম

ট্যাগ :
জনপ্রিয়

নির্বাচন পরবর্তী ধানের শীষের কর্মীদের বাড়িঘর ভাঙচুর ও হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি বিএনপির

বুড়িচং উপজেলা সমিতি, ঢাকার দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশিত : ০৪:৫৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০