০৭:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: শেখ হাসিনা

ছবি: সংগৃহীত

নভেল করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (১৫ মার্চ) বিকেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানরা এই ভাইরাস মোকাবিলা নিয়ে করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সে মিলিত হন; এতে অংশ নিয়ে শেখ হাসিনা ওই প্রত্যয় ব্যক্ত করেন।

সার্কভুক্ত দেশ প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ভাইরাস মোকাবিলা করব।

দেশে এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ সময় বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

গত ১৩ মার্চ নরেন্দ্র মোদি টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা ওইদিনই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি দেন।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :
জনপ্রিয়

ইসরায়েলি বর্বরোচিত হামলায় দুই শিশুসহ ‘গর্ভবতী’ মা নিহত

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: শেখ হাসিনা

প্রকাশিত : ০৬:৫০:২৭ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০