০৮:৪২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

৯ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

শিক্ষা মন্ত্রণালয়প্রাক প্রাথমিক থেকে শুরু করে সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান আগামী ৯ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুল খায়ের এই তথ্য নিশ্চিত করেছেন। আজ মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে আন্তঃমন্ত্রণালয় বৈঠক করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান আবুল খায়ের।

উল্লেখ্য, আগামী ২৬ মার্চ বৃহস্পতিবার থেকে ৪ এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। সোমবার (২৩ মার্চ) এই ঘোষণা দেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। ওই সময় পর্যন্ত সরকারি ও বেসরকারি সব শিক্ষাপ্রতিষ্ঠানও ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে এবার ছুটি ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হলো।

এর আগে করোনা পরিস্থিতির কারণে গত ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। এমনকি এইচএসসি পরীক্ষাও স্থগিত করা হয়।

বিজনেস বাংলাদেশ/ আরিফ

ট্যাগ :

মুঘল বাংলার আঞ্চলিক শাসনব্যবস্থা নিয়ে নতুন গবেষণা: আলোচনায় নলডাঙ্গা রাজ্য

৯ এপ্রিল পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

প্রকাশিত : ০৫:১৭:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২০