০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

কুচকাওয়াজের সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি

রাজধানীর পুরনো বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে মহান বিজয় দিবসের কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রাষ্ট্রপতি প্যারেড স্কয়ারে এলে তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্যারেড স্কয়ারে সকাল ১০টা ২৭ মিনিটে প্রধানমন্ত্রী আসেন।

জাতীয় প্যারেড স্কয়ারে পৌঁছে খোলা জিপে প্যারেড পরিদর্শন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

প্যারেড পরিদর্শন শেষে অভিবাদন মঞ্চে দাঁড়িয়ে কুচকাওয়াজের সালাম গ্রহণ করছেন তিনি।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ছাড়াও উপস্থিত আছেন মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, তিন বাহিনীর প্রধান, সংসদ সদস্য, কূটনৈতিক, দেশি-বিদেশি আমন্ত্রিত অতিথি, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা।

কুচকাওয়াজের অধিনায়কের দায়িত্ব পালন করছেন নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং মেজর জেনারেল আকবর হোসেন।

ট্যাগ :

টয়লেটের সেপটিক ট্যাংকে নারীর লাশ: নওগাঁর মিতু হত্যা মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৪

কুচকাওয়াজের সালাম গ্রহণ করলেন রাষ্ট্রপতি

প্রকাশিত : ০১:৪৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ ডিসেম্বর ২০১৭