০১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬

করোনায় প্রাণহানি বেড়ে ৩৭,৮১৫

কভিড-নাইনটিনে আক্রান্ত হয়ে মঙ্গলবার পর্যন্ত বিশ্বে মারা গেছে ৩৭ হাজার ৮১৫ জন। এই সংক্রান্ত সর্বশেষ পরিসংখ্যান জানার অন্যতম ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার প্রাণহানির তথ্যটি দিয়েছে।

আরও জানানো হয়, নভেল করোনাভাইরাসে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৪ জন। এদের মধ্যে বর্তমানে ৫ লাখ ৮২ হাজার ৩৫৩ জন চিকিৎসাধীন এবং ২৯ হাজার ৪৮৮ জন (৫ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন।

এ দিকে আইইডিসিআরের সোমবারের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে ৪৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীন থেকে উৎপত্তি হওয়া প্রাণঘাতি বিশ্বের ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। এই সংক্রমণে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ইতালি। এরপরেই আছে স্পেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা বেশি যুক্তরাষ্ট্রে।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :

পশ্চিমবঙ্গে ১৬৭ আসনে এগিয়ে বিজেপি

করোনায় প্রাণহানি বেড়ে ৩৭,৮১৫

প্রকাশিত : ১২:২৭:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০