০৯:১৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

এক সপ্তাহেই করোনা জয় প্রিন্স চার্লসের

করোনায় আক্রান্ত হওয়ার এক সপ্তাহের মধ্যেই সুস্থ হয়ে উঠেছেন ব্রিটেনের প্রিন্স চার্লস। সোমবার গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে এসেছেন তিনি। তবে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত না হলেও, এখনও গৃহবন্দি রয়েছেন তার স্ত্রী ক্যামিলা, ডাচেস অব কর্নওয়াল।

এদিন হাউজ অব ক্ল্যারেন্সের এক মুখপাত্র ব্রিটিশ সংবাদমাধ্যক‌ে বলেন, ক্ল্যারেন্স হাউজ জানিয়েছে, ডাক্তারের পরামর্শ নিয়েই গৃহবন্দি অবস্থা থেকে বেরিয়ে এসেছেন চার্লস। সরকারি বিধিনিষেধ মেনে সাত দিন গৃহবন্দি থাকার পর চার্লস এখন সুস্থ বলেও জানান তিনি।

গত ২৫ মার্চ করোনা ক্ল্যারেন্স হাউসের তরফেই চার্লসের করোনা আক্রান্ত হওয়ার খবর প্রকাশ করা হয়। সেই থেকে স্ত্রী ক্যামিলাকে নিয়ে স্কটল্যান্ডের বালমোরাল প্রসাদে গৃহবন্দি ছিলেন তিনি।

১০ মার্চ লন্ডনে মোনাকোর প্রিন্স অ্যালবার্টের সঙ্গে সাক্ষাৎ করেন চার্লস। প্রথমে প্রিন্স অ্যালবার্ট করোনা ভাইরাসে আক্রান্ত হন। তারপরই চার্লসের শরীরে কোভিড-১৯ ভাইরাস ধরা পড়ে। তবে কীভাবে সংক্রমিত হলেন, তা নিয়ে ক্ল্যারেন্স হাউজ বা রাজ পরিবারের তরফে কোনো মন্তব্য করা হয়নি।

অন্য দিকে, রানি দ্বিতীয় এলিজাবেথের সারমেয়দের ঘোরাফেরার দায়িত্বে রয়েছেন যিনি, তিনিও কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তবে রানি পুরোপুরি সুস্থ রয়েছেন বলে নিশ্চিত করেছে বাকিংহাম প্যালেস।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

এক সপ্তাহেই করোনা জয় প্রিন্স চার্লসের

প্রকাশিত : ১২:৩৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২০