০২:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬

সুনামগঞ্জে ওমান ফেরত এক প্রবাসীর মৃত্যু 

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার জালালপুর এলাকায় ওমান ফেরত হোম কোয়ারেন্টিনে থাকা একজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার  সকালে নিজ বাড়িতেই তিনি মারা যান বলে জানিয়েছে পুলিশ। গত ১৭মার্চ তিনি বিদেশ থেকে ফিরে আসেন এবং ঐদিন থেকে প্রশাসনের নির্দেশে হোম কোয়ারেন্টিনে ছিলেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, জয়নাল আবেদীন নামের ওই ব্যাক্তির বয়স ছিলো ৪৯বছর। তার পিতার নাম মনফর আলী। পরিবারের ভাষ্য অনুযায়ি সকাল ৭টায় পেটে ব্যাথার কথা বলেছিলেন তিনি। পরে বাড়িতেই তিনি মারা যান। হাসপাতালেও তাকে নিয়ে আসেন নি স্বজনরা।
যেহেতু হোম কোয়ারেন্টিনের সময় পেরিয়ে যাবার পরও ঘরে ছিলেন, এজন্য তার নমুনা সংগ্রহ করার উদ্যেগ নিয়েছি। পারিবারিকভাবে লাশ দাফন না করার জন্য বলেছি।
ট্যাগ :

পাবনায় ৪টি বিপন্ন পাতিসরালি হাঁস উদ্ধার, পাবিপ্রবি ক্যাম্পাসে অবমুক্ত

সুনামগঞ্জে ওমান ফেরত এক প্রবাসীর মৃত্যু 

প্রকাশিত : ০৪:৫৯:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০