০৬:১১ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬

ঢামেকে করোনা শনাক্ত কার্যকম শুরু

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা ৬ রোগীর নমুনা সংগ্রহের মাধ্যমে সেখানে করোনা শনাক্তকরণ কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (০২ এপ্রিল) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিষয়টি জানান ঢামেকের অধ্যক্ষ ডা. খান মুহাম্মদ আবুল কালাম আজাদ।

তিনি জানান, ঢামেকের ভাইরোলোজি বিভাগে করোনা শনাক্তকরণ কার্যকম শুরু হয়েছে। ঢামেকে চিকিৎসা নিতে আসা মোট ৬ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আশা করি রাতের মধ্যেই ফলাফল পাবো।

এর আগে ডা. খান মুহাম্মদ আবুল কালাম আজাদ বলেছিলেন, ‘কলেজের ভাইরোলজি বিভাগ করোনা ভাইরাস শনাক্তের পরীক্ষা কার্যক্রমের জন্য প্রস্তুত হচ্ছে। কিছু মেশিনারিজ আমাদের এখানে রয়েছে, আরও কিছু মেশিনারিজ এসে গেছে। আশা করি দুই দিনের মধ্যেই পরীক্ষা কার্যক্রম চালু করা যাবে এবং তিন ঘণ্টার মধ্যে রিপোর্ট দেওয়া হবে। হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যদের নিরাপত্তাসহ রোগীদের কথা চিন্তা করেই এ পরীক্ষা কার্যক্রম শুরু হচ্ছে। শুধু ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আসা রোগীদের চিকিৎসকের নির্দেশনার ভিত্তিতে পরীক্ষা করা হবে। এ পরীক্ষায় কোনো রোগীর যদি পজেটিভ আসে, তাহলে ঢাকা মেডিক্যাল ছাড়া সরকারের বরাদ্দ করা হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য তাকে পাঠানো হবে।

বিজনেস/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

ছাত্রদলের নতুন কমিটির আলোচনায় বারবার গুম হওয়া ছাত্রদল নেতা আবু হান্নান তালুকদার

ঢামেকে করোনা শনাক্ত কার্যকম শুরু

প্রকাশিত : ০৮:০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০