০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬

অর্থনৈতিক সংকটের আশঙ্কায় আইএমএফ

২০০৮ সালের বৈশ্বিক মন্দার চেয়ে করোনাভাইরাস মহামারিতে তৈরি হওয়া মন্দা ‘আরও খারাপ’ বললেন আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রধান। তার মতে ‘এটি অন্য যে কোনো সংকটের চেয়ে তীব্র’।

আইএমএফ মহাব্যবস্থাপক ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেছেন, ‘আইএমএফের ইতিহাসে আমরা কখনোই বিশ্ব অর্থনীতিকে স্থবিরতার মুখোমুখি হতে দেখিনি।’

অর্থনীতিতে করোনার বড় ধরনের প্রভাব পড়বে শঙ্কা আইএমএফ প্রধানের, ‘আমরা এখন মন্দার মধ্যে আছি। এটা বৈশ্বিক আর্থিক সংকটের চেয়েও খারাপ এবং এমন একটি সংকট, যেখানে আমাদের সকলকে একত্রিত হওয়া দরকার।

জর্জিয়েভা আরো বলেছেন, ৯০টি দেশ এরই মধ্যে জরুরি অর্থায়নের জন্য সংস্থাটির সঙ্গে যোগাযোগ করেছে। তিনি যোগ করেছেন, অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে ভঙ্গুর দেশগুলোকে সুরক্ষিত রাখতে হবে।

বিজনেস বাংলাদেশ/ মেহেদী

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

অর্থনৈতিক সংকটের আশঙ্কায় আইএমএফ

প্রকাশিত : ০৩:১৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২০