০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়াসহ করোনাভাইরাসে আক্রান্ত ২

শেরপুরে প্রথমবারের মতো স্বাস্থ্য কমপ্লেক্সের এক আয়া (৫০) সহ করোনাভাইরাসের দুই রোগী শনাক্ত হয়েছে। তারা দুজনেই নারী। এদের মধ্যে একজন শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়া (৫০) । তিনি স্থানীয় সাতানি এলাকার বাসিন্দা, অন্যজন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের ছনকান্দা এলাকার গৃহবধূ (৩০)।

এ ঘটনায় শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, নিবির ডায়াগনস্টিক, বর্ষা ডিজিটাল স্টুডিও, ওই স্বাস্থ্য কমপ্লেক্সের আট নারী স্টাফের বাড়ি এবং আশেপাশের আরও ২০টি বাড়ী, নালিতাবাড়ি উপজেলার নন্নি ইউনিয়ন এবং শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নে গৃহবধূর শ্বশুরবাড়ী মধ্যবয়ড়া গ্রাম ও তার বাবার বাড়ির আশে-পাশে আরও ৩০টি বাড়ী লকডাউন করা হয়েছে। আর উভয়ের পরিবারের অন্যান্য সদস্যদের হোম কোয়ারেন্টিন সহ শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংশ্লিষ্ঠ সকল কে হোম কোয়ারেন্টিনে থাকতে বলেছেন জেলা সিভিল সার্জন।

এদিকে নমুনা পরীক্ষায় করোনাভাইরাস শনাক্ত হওয়ার খবরে ওই দুই নারীর নিজ নিজ এলাকাসহ জেলায় করোনা আতঙ্ক নতুন মাত্রা যোগ হয়েছে।

রবিবার (৫ এপ্রিল) রাতে সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ ওই তথ্য নিশ্চিত করে জানান, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনা উপসর্গের কারণে ৪ এপ্রিল সদর উপজেলার ওই গৃহবধূ এবং শ্রীবরদী উপজেলার ওই স্বাস্থ্য কমপ্লেক্সের স্টাফসহ পাঁচজনের নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে পাঠানো হয়। রবিবার রাত ৮টার পরে তাদের পরীক্ষার ফলাফল আসে, এর মধ্যে ওই দুজনের ফলাফল পজেটিভ আসে।

বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সের ওই নারী আয়া ও গৃহবধূ শেরপুর সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছেন।

আর উভয়ের বাড়ির অন্যান্য সদস্যদের আপাতত রাখা হয়েছে হোম কোয়ারেন্টাইনে। প্রয়োজনে পরীক্ষার জন্য তাদেরও নমুনা সংগ্রহ করা হবে।

এদিকে ওই স্বাস্থ্য কমপ্লেক্সেরই একজন স্টাফ করোনাতে আক্রান্ত হওয়ায় ঝুঁকিতে পড়েছেন হাসপাতালে দায়িত্বরত প্রায় ২৮ জন চিকিৎসক-নার্স ও অন্যান্য স্টাফ।

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

শেরপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের আয়াসহ করোনাভাইরাসে আক্রান্ত ২

প্রকাশিত : ০১:৫৫:২৮ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০