০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

সুনামগঞ্জে জনসমাগম ঠেকাতে রাস্তায় পুলিশের চেকপোস্ট

সুনামগঞ্জ শহরে গত দুই দিন ধরে জনসমাগম বেড়ে গিয়েছিল। প্রশাসন ও পুলিশ জনসাধারণকে বার বার অনুরোধ, মাইকিং করার পরও শহরে জনসমাগম ছিল। তবে করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার অনেকটা কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে জনসমাগম ঠেকাতে চেক পোস্ট বসিয়েছে পুলিশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের কাজিরপয়েন্ট, হোসেন বখত চত্বর, ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্টেশন এলাকায় রোড ডিভাইডার দিয়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। জরুরি কাজ ছাড়া বের হলেই সাধারণ মানুষকে আটকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। যানবাহনও আটক করেছে এসময় পুলিশ।
শহরের জামতলা এলাকার ওয়েছ আহমেদ বলেন, পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে সচেতন করতে অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু পুলিশ কিভাবে কাজ করছে এটা দেখতেও রাস্তায় আসছে মানুষ। মানুষ সচেতন না হলে এই মহামারি কিভাবে মোকাবেলা সম্ভব।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। জনসাধারণকে ঘরে রাখতে পুলিশ কিছুটা কঠোর হয়েছে। জনসমাগম ঠেকাতেই চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবার গাড়ি ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারবে না।
ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

সুনামগঞ্জে জনসমাগম ঠেকাতে রাস্তায় পুলিশের চেকপোস্ট

প্রকাশিত : ০৩:৪৫:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
সুনামগঞ্জ শহরে গত দুই দিন ধরে জনসমাগম বেড়ে গিয়েছিল। প্রশাসন ও পুলিশ জনসাধারণকে বার বার অনুরোধ, মাইকিং করার পরও শহরে জনসমাগম ছিল। তবে করোনা ভাইরাস প্রতিরোধে সোমবার অনেকটা কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। শহরের গুরুত্বপূর্ণ স্থান গুলোতে জনসমাগম ঠেকাতে চেক পোস্ট বসিয়েছে পুলিশ।
সরেজমিনে ঘুরে দেখা গেছে, শহরের কাজিরপয়েন্ট, হোসেন বখত চত্বর, ট্রাফিক পয়েন্ট, পুরাতন বাসস্টেশন এলাকায় রোড ডিভাইডার দিয়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। জরুরি কাজ ছাড়া বের হলেই সাধারণ মানুষকে আটকে দিচ্ছেন পুলিশ সদস্যরা। যানবাহনও আটক করেছে এসময় পুলিশ।
শহরের জামতলা এলাকার ওয়েছ আহমেদ বলেন, পুলিশ সদস্যরা সাধারণ মানুষকে সচেতন করতে অক্লান্ত পরিশ্রম করছে। কিন্তু পুলিশ কিভাবে কাজ করছে এটা দেখতেও রাস্তায় আসছে মানুষ। মানুষ সচেতন না হলে এই মহামারি কিভাবে মোকাবেলা সম্ভব।
পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, দিন দিন পরিস্থিতি খারাপ হচ্ছে। জনসাধারণকে ঘরে রাখতে পুলিশ কিছুটা কঠোর হয়েছে। জনসমাগম ঠেকাতেই চেকপোস্ট বসানো হয়েছে। জরুরি সেবার গাড়ি ছাড়া কোন যানবাহন চলাচল করতে পারবে না।
বিজনেস বাংলাদেশ/ ইমরান