০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

‘ঘরে থাকুন, সাশ্রয়ী মূল্যে, প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবে পুলিশ’

‘আপনারা ঘরে থাকুন, প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিবে পুলিশ। নিজেকে বাঁচান, পরিবারকেও বাঁচান।’
৬ এপ্রিল, সোমবার দুপুরে উপজেলার জাফরগঞ্জ বাজারে পুলিশের উদ্যোগে সাশ্রয়ীমূল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রির ভ্রাম্যমাণ দোকান উদ্বোধনীতে এসব কথা বলেন কুমিল্লা জেলা পুলিশ সুপারসৈয়দ নুরুল ইসলাম।আপনার পুলিশ, আপনার দরজায়, এ স্লোগানকে সামনে রেখে দেবিদ্বার উপজেলার প্রতিটি পাড়া মহল্লায় ভ্রাম্যমাণ দোকান নিয়ে যাবে পুলিশ। এ ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে পুলিশ আপনার কাছে সাশ্রয়ী মূল্যে পণ্যসামগ্রী বিক্রি করবে। আপনি ঘরে থাকুন, ঘরে বসেই আপনি খাদ্য সামগ্রী ন্যায্য মূল্যে কিনতে পারবেন।
এ সময় উপস্থিত ছিলেন অ্যাডিশনাল এসপি সাখাওয়াত হোসেন, আবদুল্লাহ আলম মামুন, দেবিদ্বার-বিপাড়া সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. আমিরুল্লাহ, দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার, পুলিশ পরিদর্শক মো. মেজবাহ উদ্দিন, উপপরিদর্শক মো. ইকতিয়ার মিয়া, পৌর মার্কেট কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি মো. বশিরমোল্লা, সাধারণ সম্পাদক খন্দকার নুরুজ্জামান বিপল্ব, ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেন প্রমুখ।
জানা গেছে, এসপির নির্দেশনায় দেবিদ্বার থানা পুলিশের সব সদস্যের বেতনের একটি অংশে ভতুর্কি দিয়ে সেই অর্থে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, আলু, তেল, সাবান, লবণসহ বিভিন্ন খাদ্যদ্রব্য কিনে তা ভ্রাম্যমাণ দোকানের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে তুলে দিবে করোনায় ঘরবন্দী মানুষের হাতে।
দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, করোনা প্রতিরোধে ঠেকাতে ঘরবন্দী মানুষকে যেন নিত্য প্রয়োজনীয় পণ্যসামগ্রী কিনতে বাজারে না আসতে হয় সে লক্ষ্যেই পুলিশের ভ্রাম্যমাণ দোকান সোমবার থেকে উপজেলার বিভিন্ন পাড়া মহল্লায় গিয়ে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য সামগ্রী বিক্রি করবে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

‘ঘরে থাকুন, সাশ্রয়ী মূল্যে, প্রয়োজনীয় পণ্য পৌঁছে দেবে পুলিশ’

প্রকাশিত : ০৪:১৪:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০