০৬:১৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

সিদ্ধিরগঞ্জে করোনা রোগী শনাক্ত

বন্দর, ফতুল্লা, রূপগঞ্জের পর এবার সিদ্ধিরগঞ্জে করোনা রোগী শনাক্ত করেছে নারায়ণগঞ্জ স্বাস্থ্য বিভাগ| সিদ্ধিরগঞ্জের মিজমিজি (উত্তর পাড়া)এলাকায় ওই রোগিটি শনাক্ত হয়| তার বয়স ১০ বছর|বিষয়টি সোমবার বিকেলে নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা এবং নারায়ণগঞ্জ জেলা করোনা ফোকাল পার্সন ডা. জাহিদুল ইসলাম|

এ বিষয়ে ডা. জাহিদুল ইসলাম বলেন, গত ২ দিন আগে তার নমুনা সংগ্রহ করি|পরে তা পরীক্ষার জন্য ঢাকায় পাঠাই|আজকে আমরা সেই রিপোর্ট পেয়েছি রিপোর্ট পাওয়ার আগে থেকেই আমরা ওই বাড়ির সবাইকে বাইরে আসতে নিষেধ করে দিয়েছি|তাদের সাথে আমরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছি|  বিষয়টি নিয়ে আতংকিত হওয়ার প্রয়োজন নাই|তবে সবাইকে সচেতন হওয়ার জন্য বলা হচ্ছে কেউ যেনো বাড়ির বাইরে না আসেন|সকলেই যেনো বাড়ির ভেতরেই অবস্থান করেন|এদিকে নারায়ণগঞ্জে এ পর্যন্ত মোট রোগীর সংখ্যা ২৩ জন|গত  ২৪ ঘন্টায় নারায়নগঞ্জে রোগী শনাক্ত হয়েছে ১২ জন|এখন পর্যন্ত নারায়ণগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৪ জন|

এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছে ২ জন|সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক করোনা আক্রান্ত রোগীর কথা স্বীকার করে জানান, আমরা খবর পাওয়ার পর থেকে ওই বাড়িটির সবাইকে কোয়ারেন্টাইনে থাকতে বলেছি|ওই বাড়ির কাউকেই বাড়ি থেকে বাইরে বের হতে নিষেধ করে দিয়েছি|এবং কেউ বাইরে থেকে যেনো ওই বাড়িতে প্রবেশ করতে না পারে সে ব্যাপারেও আমরা নজরদারি করছি|এর পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে তাদের বিষয়ে|

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে জাপার ঘাটিতে জামায়াতের জয়-জয়কার

সিদ্ধিরগঞ্জে করোনা রোগী শনাক্ত

প্রকাশিত : ০৮:০১:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০