১২:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

করোনা ঠেকাতে বুড়িচংয়ে ২টি কাঁচাবাজার স্কুল ও কলেজ মাঠে

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে কুমিল্লার  বুড়িচং উপজেলার কালিকাপুর ও শংকুচাইল কাঁচাবাজার  সদায় করতে আসা ক্রেতাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করতে হিমশিম খাচ্ছিল প্রশাসন। তাই এবার শংকুচাইল কাঁচাবাজার বিদ্যালয়ের খেলার মাঠে  এবং কালিকাপুর দৈনিক কাঁচাবাজার কলেজ মাঠে অস্থায়ী কাঁচাবাজার বসানো হয়েছে । এতে ক্রেতারা সামাজিক দূরত্ব নিশ্চিত করে বাজার সারতে পারবেন। ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছে বুড়িচং  উপজেলা প্রশাসন ও থানা পুলিশ।সরেজমিনে গিয়ে দূরত্ব নিশ্চিত করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমরুল হাসান ও বুড়িচং থানা ওসি মোজাম্মেল হক পিপিএম ও সেনাবাহিনী।

(১৩ এপ্রিল ২০২০) সোমবার সকাল থেকে জেলার বুড়িচং উপজেলা কালিকাপুর  কলেজ মাঠে কালিকাপুর দৈনিক কাঁচাবাজার ও শংকুচাইল সাপ্তাহিক কাঁচাবাজার উচ্চ বিদ্যালয় এর খেলার মাঠে বসেছে।  প্রতিটি দোকান বসানো হয়েছে একটি আরেকটির থেকে কমপক্ষে ১০ ফুট দূরত্বে। দোকানের সামনে নির্দিষ্ট দূরত্বে সারি মেনে দাঁড়ানোর জন্য বৃত্ত আঁকা হয়েছে।

এ সময় ভিড় এড়াতে লোকজনকে এ বাজারে এসে কেনাকাটা করতে অনুরোধ করা হয়েছে। এতে ব্যাপক সাড়া মিলছে।

বিজনেস বাংলাদেশ/ ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

কুমিল্লার বুড়িচংয়ে ভাড়া বাসা থেকে পিকআপ চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

করোনা ঠেকাতে বুড়িচংয়ে ২টি কাঁচাবাজার স্কুল ও কলেজ মাঠে

প্রকাশিত : ০৩:২২:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২০