টাঙ্গাইলে বিশ্ব হাত ধোয়া দিবসে জেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও প্রদর্শনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজ প্রাঙ্গন থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের গুত্বপূর্ণ সড়ক প্রদক্ষি করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী রাইসুল ইসলাম, মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আমিনুল ইসলাম, টাঙ্গাইল কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেদ, বিন্দুবাসিনী সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ তোফাজ্জল হোসেনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারি, শিক্ষক শিক্ষার্থীবৃন্দ। হাত ধোয়া প্রদর্শনীতে বিভিন্ন বিষয় তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
ডিএস./



















