১২:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

ওয়ার্ড পর্যায়েও ত্রাণ কমিটি গঠন করবে আওয়ামী লীগ

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস পরিস্থিতি মোকাবিলায় সারা দেশে ত্রাণ বিতরণের জন্য ওয়ার্ড পর্যায় পর্যন্ত ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন।

দলটির নেতারা এরই মধ্যে শেখ হাসিনার নির্দেশনা সারা দেশে জেলা ও উপজেলা আওয়ামী লীগ কর্মীদের কাছে পৌঁছে দিয়েছে। দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্রদের তালিকা তৈরি করবে এ ত্রাণ কমিটি।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে ৫০ লাখ হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে সরকারিভাবে রেশন কার্ডের আওতাভুক্ত করা হয়েছে। করোনাভাইরাসে সৃষ্ট সংকট মোকাবিলায় আরো ৫০ লাখ মানুষকে রেশন কার্ড দেয়া হবে। সমাজের হতদরিদ্র, দুস্থ, অসহায় ও কর্মহীন খেটে খাওয়া মানুষকে তালিকাভুক্ত করতে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে দল।

বুধবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে উপস্থিত নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্সের মাধ্যমে মতবিনিময় করেন। এ সময় তিনি সারা দেশে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সমন্বয়ে ত্রাণ কমিটি গঠনের নির্দেশনা দেন।

ওয়ার্ড পর্যায় পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ কমিটি তৈরি করে সংশ্লিষ্ট সাংগঠনিক জেলা শাখায় জমা দিতে হবে। এই ত্রাণ কমিটি ওয়ার্ড পর্যায়ে দল-মত নির্বিশেষে প্রকৃত দরিদ্র, দুস্থ ও অসহায় মানুষের তালিকা প্রস্তুত করবে এবং ওই তালিকা স্থানীয় প্রশাসনকে প্রদান করে সঠিক তালিকা প্রণয়নে সহায়তা করবে। এ ছাড়া সরকারের পাশাপাশি স্থানীয় আওয়ামী লীগের নিজস্ব অর্থায়নেও ত্রাণ কার্যক্রম পরিচালনা অব্যাহত রাখবে।

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

ওয়ার্ড পর্যায়েও ত্রাণ কমিটি গঠন করবে আওয়ামী লীগ

প্রকাশিত : ০৬:৩৯:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০