০২:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

আফ্রিকায় ৬ মাসে করোনা আক্রান্ত হতে পারে কোটি মানুষ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আফ্রিকা শাখার জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মাইকেল ইয়াও জানিয়েছেন আফ্রিকা মহাদেশে বর্তমানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৭ হাজারের বেশি হলেও আগামী ছয় মাসের মধ্যে অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে।

করোনাভাইরাসের আঞ্চলিক পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ করে এমন পূর্বাভাস দিয়েছে জাতিসংঘের এই অঙ্গ সংস্থাটি।

ডব্লিউএইচও আফ্রিকা শাখার জরুরি কার্যক্রম বিভাগের প্রধান মাইকেল ইয়াও এমন শঙ্কার কথা জানিয়ে বলেছেন, ‘এটা একটা সম্ভাব্য সংখ্যা, যেকোনো সময় এর পরিবর্তন হতে পারে।’

তিনি বলেন, ইবোলা প্রাদুর্ভাবের পরও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছিল কিন্তু মানুষ দিনে দিনে তাদের আচরণে পরিবর্তন আনার কারণে সেটা শেষ পর্যন্ত সত্য হিসেবে প্রমাণিত হয়নি। তাই যেকোনো কিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর।

বিজনেস বাংলাদেশ / শেখ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

আফ্রিকায় ৬ মাসে করোনা আক্রান্ত হতে পারে কোটি মানুষ

প্রকাশিত : ০৯:৩৮:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২০