০৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

করোনার মধ্যেও কাশ্মীরে হামলা, ৩ সেনা নিহত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে গেরিলা হামলায় তিন ভারতীয় সেনা নিহত হয়েছে। এমন এক সময়ে এই হামলা হলো যখন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে দুদিনের সফরে কাশ্মীরে অবস্থান করছেন।

শ্রীনগরে কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর প্রধান মুখপাত্র পঙ্কজ সিংহ জানান, শনিবার সন্ধ্যায় কাশ্মীরের উত্তর-পশ্চিম সোপোর এলাকার এক সামরিক চৌকিতে মোটরসাইকেল আরোহী দু’জন বন্দুকধারী গুলি চালালে তিন সেনা নিহত হন। হামলায় আরও দুই সেনা আহত হয়েছেন বলেও তিনি জানান।

হামলাকারীরা নিরাপদে পালাতে পেরেছে উল্লেখ করে তিনি জানান, পুলিশ গোটা অঞ্চল ঘিরে রেখেছে এবং হামলাকারীদের ধরতে তল্লাসি চলছে।

জেনারেল নারভানের ওই অঞ্চলে দু’দিনের সফরকালে এটি সর্বশেষ হামলার ঘটনা। স্থানীয় সংবাদ মাধ্যমগুলো বলছে, গত ২৪ ঘণ্টায় কাশ্মিরে এ নিয়ে চার দফা অভিযান চালিয়েছে গেরিলারা।

এর আগে অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনাদের বিরুদ্ধে অব্যাহত গেরিলা হামলার জন্য শুক্রবার প্রতিবেশী পাকিস্তানকে দায়ী করেছিলেন নারভানে। তার দাবিকে নাকচ করে দিয়েছে পাকিস্তান।

কাশ্মীরে এমন এক সময় এই হামলার ঘটনা ঘটলো যখন করোনাভাইরাসের সংক্রমণ সামলাতে হিমসিম খাচ্ছে ভারত। সেখানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১৫ হাজার ৭২২ জন এবং সবমিলিয়ে মারা গেছে ৫২১ জন। কাশ্মীর উপত্যকার বহু মানুষও করোনায় আক্রান্ত ও মারা গেছে বলে খবর পাওয়া গেছে।
সূত্র: পার্স টুডে

বিজনেস বাংলাদেশ/ শেখ

ট্যাগ :
জনপ্রিয়

গুরুদাসপুর-বড়াইগ্রামে পরিবর্তনের রূপকার: ধানের শীষের প্রার্থী আব্দুল আজিজকে ঘিরে গণজোয়ার

করোনার মধ্যেও কাশ্মীরে হামলা, ৩ সেনা নিহত

প্রকাশিত : ০৪:৪০:৪১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২০