বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়ায় ডেমরার অসহায়, দরিদ্র ও কর্মহীন এমন প্রায় তিন শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ডেমরার বামৈলের( ব্যাংক কলোনীর) সামাজিক যুব সংগঠন নবদিগন্ত ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
৩০০টি পরিবারের মাঝে চাউল ৩ কেজি,অালু দেড় কেজি, আটা ১ কেজি,ছোলা অাধা কেজি,তেল ১ কেজি করে বিতরণ করা হয়। সারাবিশ্ব যখন প্রাণঘাতী করোনার আঘাতে জর্জরিত বাংলাদেশেও এর ছোঁয়া পড়েছে। এর ছোঁবল থেকে বাঁচতে আবদ্ধকরণ করা হয়েছে পুরো বাংলাদেশকে। ফলে বেকার হয়ে পড়েছে সাধারণ মানুষ।
খেয়ে পড়ে বেঁচে থাকাটাই এখন কষ্টকর। নবদিগন্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃখোকন বলেন, সরকারের পাশাপাশি বর্তমানে বিভিন্ন সামাজিক সংগঠন গুলো অসহায় মানুষের পাশে দাড়াচ্ছে। তার ধারাবাহিকতায় আমাদের যুব সংগঠন নবদিগন্ত ফাউন্ডেশনের এই ক্ষুদ্র প্রচেষ্টা।
আশা করি এ ক্ষুদ্র প্রচেষ্টায় খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। এই ভাবে যেনো আমরা মানুষের পাশে দাড়াতে পারি সকলের কাছে দোয়া কামনা করি। ত্রান দেয়ার ব্যাপারে জানতে চাইলে, নবদিগন্ত ফাউন্ডেশন নূর মোহাম্মদ রনি বলেন ,বৈশ্বিক করোনা পরিস্থিতিতে নবদিগন্তের প্রত্যেক সদস্য ও নির্বাহী কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমে আমাদের এই মহৎ উদ্যোগটি সম্পন্ন হয়েছে।
এজন্য বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি সংগঠনের উপদেষ্টা সকল দাতা সদস্য ও কার্যনিবাহীর কমিটিকে।এসময় তিনি আরো বলেন,প্রান্তিক পর্যায়ের খেটে খাওয়া মানুষ গুলোর পাশে দাড়িয়ে তাদের দুঃখ কিছুটা লাঘব করার জন্য এর আগে আমরা প্রায় দুই শতাধিক পরিবারকে সাহায্য করতে পেরেছি।
আপনারা সবাই ঘরে থাকুন, নিরাপদ থাকুন।আপনাদের ঘরে ঘরে খাদ্র পৌঁছে দেওয়া হবে।যারা বিত্তবান আছেন সবাই নিজ নিজ দায়িত্বে গরিব, অসহায়,প্রতিবন্ধী, কর্মহীনদের পাশে দাড়ান সমাজ ও দেশের স্বার্থে কাজ করে যাওয়া আহবান জানান ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান










