নিহত- ১, আহত-৪, আটক-২জন
জেলার ফটিকছড়িতে মাটি কাটাকে কেন্দ্র করে ২ পক্ষের মারামারিতে আলাউদ্দিন (৩২) নামের এক ব্যক্তি নিহত এবং আহত হয়েছে আরো ৪ জন । এই ঘটনায় ২ ব্যক্তিকে আটক করেছে পুলিশ । সোমবার ( ২৭ এপ্রিল) সকাল সাড়ে দশটার দিকে উপজেলা সুয়াবিল ইউপির ৮ নং ওয়ার্ডের উত্তর হাজীরখীল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন এই ওয়ার্ডের জেবল হোসেনের ছেলে । এ ঘটনায় আহত সেকান্দর ( ৩৫) গং একই এলাকার বাসিন্দা । আহতরা চট্টগ্রাম মেডিক্যাল চিকিৎসাধীন। সেকান্দর ও আনোয়ার এ ঘটনায় গ্রেফতার হয়েছে বলে জানা গেছে। এলাকা বাসী সুত্রে জানা গেছে , আলাউদ্দিন ও সেকান্দর গং এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ বালু, পাহাড়ের মাটি কাটাসহ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালাতো। শেষমেষ আজকে এ দুই গ্যাং এ-র মাঝে মাটি কাটা নিয়ে মারামারি শুরু করে এতে আলাউদ্দিন গ্যাং এর আলাউদ্দিন নিহত হয়। এদিকে এই ঘটনায় এলাকায় থমথমে আবস্থা বিরাজ করছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে সুয়াবিল ইউপি চেয়ারম্যান আবু তালেব বলেন, পূর্বের শত্রুতার জের এবং মাটি কাটাকে কেন্দ্র্র করে ২ পক্ষের মাঝে এ ঘটনা ঘটে। ভুজপুর থানার অফিসার ইনচার্জ শেখ আব্দুল্লাহ জানান, এলাকার আধিপত্যকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটেছে। নিহত আলাউদ্দিন একটি হত্যা মামলার আসামি ছিল এই ঘটনা পুলিশ তদন্ত করছে। ২জনকে আটক করা হয়েছে।
বিজনেস বাংলাদেশ/আতিক












