নগরীর মুরাদপুর এলাকায় অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ আবদুল আজিজ (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে করেছে র্যাব-৭। আজ সোমবার (২৭ এপ্রিল) পাঁচলাইশ থানাধীন মুরাদপুরস্থ মির্জাপুর বাইলেন থেকে তাকে আটক করা হয়। সে জেলার চন্দনাইশ থানার কানাই মাজার গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র। বর্তমানে সে নগরীর ১৯০/২০৬ মির্জাপুর বাইলেন, মুরাদপুরে বসবাস করতেন। র্যাব ৭ এর গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ( সহকারী পুলিশ সুপার) মোঃ মাহমুদুল হাসান এই তথ্য নিশ্চিত করে জানান গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি দল নগরীর হযরত মামুন খলিফা দরবার এ্যালোমিনিয়াম ওয়াক্স দোকানের ভিতরে অভিযান চালিয়ে আবদুল আজিজ (৫০) কে আটক করা হয়েছে। আসামী’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে দীর্ঘদিন যাবতএ্যালোমিনিয়ামের কলস বিক্রির আড়ালে চট্টগ্রাম শহর এবং দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের কাছে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে নগরীর পাঁচলাইশ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিজনেস বাংলাদেশ / আতিক












