চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে বৃহত্তর বাকলিয়া বিএনপির দলীয় মনোনিত সংরক্ষিত আসন – ০৬ বাকলিয়া ১৭, ১৮ ও ১৯ নং ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী, নগর মহিলা গলের যুগ্ন সাধারণ সম্পাদক মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা তাঁর নির্বাচনী এলাকার শ্রমজীবী, কর্মজীবী, গরীব অসহায়ম মধ্যবিত্ত পরিবারের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে তার পক্ষ থেকে উপহার সামগ্রী। করোনা ভাইরাসের প্রভাবে সারা দেশের মত বাকলিয়া কর্মহীন, হয়ে পড়া মানুষের জন্য উপহার সামগ্রী গত ২১ এপ্রিল থেকে ধাপে ধাপে তিনটি ওয়ার্ডে ৯০০ পরিবারের নিকট সেহেরী ও ইফতার সামগ্রী পৌঁছে দেন। বিএনপির প্রার্থীন এমন সিদ্ধান্তে দলীয় নেতা কর্মী ও ভোটাররা প্রসংশা করছেন।
এ সময় মাহমুদা সুলতানা চৌধুরী ঝর্ণা বলেন, করোনা’র চেয়েও ভয়াবহ মানুষের ক্ষুধার কষ্ট। একদিকে লকডাউন অন্যদিকে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা সাধারণ মানুষ আজ দিশেহারা। আমার বাকলিয়াবাসী তুলনামূলক বেশী খারাপ অবস্থায় আছে, তাই প্রশাসন ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ আমার বাকলিয়াবাসীর পাশে থাকুন। অন্যতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। তিনি আরো বলেন প্রশাসন এবং কাউন্সিলরগণ উপহার সামগ্রী বিতরণে দলীয় দৃষ্টি-ভঙ্গী পরিবর্তন করে সাধারণ নাগরিক হিসাবে নি¤œ আয়ের সকল বাকলিয়াবাসীর মাঝে সরকারী সাহায্য পৌঁছে দেয়ার অনুরোধ জানান। নির্বাচনে সবাই মানুষের সেবা করার কথা বলে নির্বাচন করে, ভোটারদের খারাপ সময়ে ভোটারদের পাশে এসে দাড়ানো মানবিক দৃষ্টি কোণ থেকে উচিত বলে মনে করেন।
উল্লেখ্য, বাকলিয়ার তিনটি ওয়ার্ডে ইউনিট অনুসারে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলা দল নেতৃবৃন্দের সমন্বয়ে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।
বিজনেস বাংলাদেশ / আতিক












