০২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬

দীপন হত্যায় প্রতিবেদন ২৪ জানুয়ারি

জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ২৪ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

মঙ্গলবার মামলাটি তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য এ দিন ধার্য ছিল। কিন্তু এদিন মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করতে পারেননি। এজন্য ঢাকা মহানগর হাকিম গোলাম নবী প্রতিবেদন দাখিলের নতুন এ তারিখ ঠিক করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ৩১ নভেম্বর শাহবাগের আজিজ সুপার মার্কেটের নিজ অফিসে দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ওই ঘটনায় নিহতের স্ত্রী রাজিয়া রহমান রমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের পর বিভিন্ন সময় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেফতাররা হলেন, মাঈনুল হাসান শামীম ওরফে সিফাত, আব্দুস সামাদ ওরফে আব্দুস সবুর ও খায়রুল ইসলাম। এই তিনজনই আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ট্যাগ :
জনপ্রিয়

ধনি গরীব সকলের জন্য একই স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে-স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দীপন হত্যায় প্রতিবেদন ২৪ জানুয়ারি

প্রকাশিত : ০১:০০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ ডিসেম্বর ২০১৭