০৬:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

জর্ডানে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

ডোনাল্ড ট্রাম্প। ছবি সংগৃহীত

পশ্চিম তীর ও জর্ডান উপত্যকায় ইসরাইলের দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের ঐকমত্যের সরকারকে চুক্তি করতে হবে বলে তিনি উল্লেখ করেন।

ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আশা প্রকাশ করে বলেন, যুক্তরাষ্ট্র তাদের কাজকে স্বীকৃতি দেবে। এদিকে অবরুদ্ধ পশ্চিম তীরে ইসরাইলের বাড়তে থাকা দখলদারির বিরুদ্ধে কী ব্যবস্থা গ্রহণ করা যায় তা নিয়ে আলোচনার জন্য কাল বৃহস্পতিবার অনলাইনে বৈঠকে বসার ঘোষণা দিয়েছে আরব লীগ।

ফিলিস্তিনি নেতাদের অনুরোধে আরব লীগের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এই বৈঠকে বসবেন। করোনা ভাইরাস মহামারির কারণে মুখোমুখি না বসে ভিডিও কনফারেন্সে এ বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরব লীগের উপসচিব হোসাম জাকি বলেন, ইসরাইলের পরিকল্পনা মোকাবিলা করতে ফিলিস্তিনি নেতাদের কীভাবে রাজনৈতিক, আইনি ও অর্থনৈতিক সহায়তা দেওয়া যায়, বৈঠকে সেটা নিয়েই আলোচনা হবে। -আলজাজিরা ও ডয়চেভেলে

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

গাজীপুরে সাংবাদিকদের কর্মশালা: পেশাদারিত্ব ও আপসহীন সত্যের আহ্বান

জর্ডানে ইসরাইলি দখলদারিত্বকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত : ১১:৫৪:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০