০৬:৩১ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

গাজীপুরে চাঞ্চল্যকর মা ও তিন সন্তান হত্যার ঘটনায় আরও ৫ জন আটক 

গাজীপুরের শ্রীপুরে চাঞ্চল্যকর মা ও তিন সন্তানকে গলা কেটে হত্যার ঘটনায় আরও পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
মঙ্গলবার রাতে র‍্যাব-১ এর একাধিক দল যৌথ অভিযান চালিয়ে শ্রীপুরের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে। এ সময় লুট করা নগদ অর্থ, স্বর্ণালঙ্কার ও হত্যার সময় পরিধেয় রক্তমাখা পোশাক উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, বুধবার বিকেলে অনলাইনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।
এর আগে গত বৃহস্পতিবার গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় মা ও তিন সন্তানকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনার প্রেক্ষিতে ঐ দিন রাতেই কাজলের বাবা শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
রোববার দিবাগত রাতে ঘটনার মূল হোতা পারভেজ(২০) কে গ্রেফতার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পরদিন (২৭ এপ্রিল) আদালতের কাছে মা ও তিন সন্তানদের হত্যার বীভৎস বর্ণনা দিয়েছে পারভেজ।
ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

গাজীপুরে চাঞ্চল্যকর মা ও তিন সন্তান হত্যার ঘটনায় আরও ৫ জন আটক 

প্রকাশিত : ০৫:২৮:০৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২০