০৯:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬

নরসিংদী জেলা প্রশাসনের হটলাইনে কল করে সেবা পাচ্ছে নিন্মবিত্ত ও মধ্যবিত্তরা

বিশ্বব্যাপী ত্রাস সৃষ্টিকারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে  ক্ষতিগ্রস্ত হয়েছে সমাজের নিন্ম বিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত শ্রেণির মানুষ ও । মধ্যবিত্ত শ্রেণির মানুষ  সম্মান হারানোর ভয় বা সংকোচের কারণে কারো কাছে সাহায্য চাইতে পারেন না, দাঁড়াতে পারেন না ত্রাণের লাইনে। নিরবে সহ্য করে যান ক্ষুধার জ্বালা।
এই সব পরিবারের কথা চিন্তা করে  নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইন চালু করেছেন বিশেষ হটলাইন নম্বর। আর এই বিশেষ হটলাইন নম্বর এবং ৩৩৩ নম্বরে আসা কল গুলোর মধ্য থেকে সত্যতা যাচাই করে ত্রাণ প্রার্থীর পরিচয় গোপন রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রতিদিন সন্ধায় জেলা প্রশাসনের বিশেষ টিমের মাধ্যমে প্রত্যক পরিবারের বাসায় পৌঁছে দেওয়া হয়।
 নরসিংদী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা ফারহানা কাউনাইনের নির্দেশনায় গত ৮ এপ্রিল থেকে প্রতিদিন রাতে  ৬০-৭০ পরিবারে  মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। এই কার্যক্রম পরিস্থিতি সকলের অনুকূলে না আসা পর্যন্ত অব্যাহত থাকিবে।
নরসিংদী সদর উপজেলার  ভূমি অফিসারগণ কন্ট্রোল রুম থেকে দিন-রাত চব্বিশ ঘণ্টা এই বিশেষ সার্ভিস দিয়ে যাচ্ছে। সার্বিক বিষয়ে দিকনির্দেশনা দিচ্ছেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: শাহ আলম মিয়া।
 আজ ৩০ শে এপ্রিল এসিলেন্ড মোঃ শাহ আলম মিয়া আজকের বিজনেস বাংলাদেশ কে  জানান,   COVID-19 এর প্রাদুর্ভাবের কারনে নরসিংদীতে লকডাউন ঘোষণার পর থেকেই নরসিংদী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচি হাতে নেয়। এরই ধারাবাহিকতায় বিভিন্ন উপজেলা, ইউনিয়নের দরিদ্র জনগোষ্ঠীর মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার প্রদান করেন এবং প্রধানমন্ত্রীর ৩১ দফা বাস্তবায়নে জেলা প্রশাসন  কাজ করে যাচ্ছেন।
ভ্রাম্যমাণ বাজারে মাধ্যমে সূলভ মূল্যে  জনগণের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিচ্ছেন। দ্রব্য মূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজারে বিশেষ অভিযানের মাধ্যমে বাজার মনিটরিং করছে। তিনি আরো বলেন,  করোনা ভাইরাস প্রতিরোধে জেলা প্রশাসন এর সমন্বিত ত্রাণ কার্যক্রম অব্যাহত আছে এবং থাকবে।
ট্যাগ :

খাল খনন কর্মসূচি চালু করায় কৃষকের মুখে হাসি

নরসিংদী জেলা প্রশাসনের হটলাইনে কল করে সেবা পাচ্ছে নিন্মবিত্ত ও মধ্যবিত্তরা

প্রকাশিত : ১০:৪৪:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০