দেশে যখন করোনা ভাইরাস তখন কর্মহীন মানুষ ঘর বন্ধি অঘোশিত লকডাউনে।না পারছে দরিদ্র খেটে খাওয়া অসচ্ছল পরিবারের মানুষ দু মুঠো ভাত খেতে তখনী এই দুর্যোগ মোকাবেলায় এগিয়ে এলেন কুমিল্লার কৃতি সন্তান মালোশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক হাজ্বী জাকারিয়া।
তিনি আমাদের প্রতিবেদক কে মুঠো ফোনে জানান কাহারোল উপজেলার রামচন্দ্রপুর যুব উন্নয়ন সমিতির সভাপতি মোঃমিজানুর রহমানের মাধ্যমে তার নির্দেশে কাহারোলের বিভিন্ন গ্রামে অসহায় অসচ্ছল পরিবারের মানুষদের খুজে বের করে ৩ মে রোববার দিবাগত রাতে বারি বারি গীয়ে ক্লাবের সদস্যদের সহযোগীতায় খাদ্য সামগ্রী চাউল.আলু.ভোজ্য তৈল.ডাল.লবন.মিস্টি কুমড়া.সাবান উপহার দেন।
তিনি বলেন.এই দুযোগ সময় আমি দেশে থেকে নিজ হাতে কিছুই করতে পারছিনা আমি বাংলাদেশের মানুষ হয়ে বাংলার সন্তান হিসেবে আমারো দায়িত্ব আছে মানুষের পাশে থাকার এমতা অবস্থায় আমার বাংলার মাটি ও মানুষের মাঝে যাওয়ার খুব ইচ্ছে হচ্ছে কিন্তু জেতে না পারায় বন্ধুবর মিজানুর একটি উন্নয়ন মুখি সামাজিক সংগঠনের পরিচালক হওয়ায় তার সাতে যোগাযোগ করে তার সহায়তায় কাহারোলের দরিদ্র মানুষের পাশে থাকতে পারায় এবং দেশের দুর্যোগ কালে দেশের দুর্যোগ মোকাবেলায় সামান্য উপহার দিয়ে এগিয়ে আসতে পেরে আমি ধন্য।এই উপহার মানুষের হাতে তুলে দিয়ে তাদের ছবি তুলে মানুষের সন্মান নষ্ট করতে আমি ইচ্ছুক নই তাই তাদের জেন না তোলা হয় এই নির্দেশও তাদের দেওয়া হয়।
দেশের মানুষ আমার জন্য দোয়া করবেন এবং আপনারা অ-প্রয়োজনে ঘরের বাহির হবেন না.ঘরে থাকুন সুস্থ থাকুন।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













