নরসিংদী সদর, মাধবদী ও পলাশ থানাধীন বিভিন্ন পয়েন্টে করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে গণজমায়েত রোধ, বিনা প্রয়োজনে ঘোরাঘুরি বন্ধ ও সামাজিক দূরত্ব বজায় রাখার লক্ষ্যে নরসিংদী জেলা পুলিশের সার্বিক কার্যক্রম পরিদর্শন করেন নরসিংদী জেলা পুলিশ সুপার, জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম। এসময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তা ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ ।
এছাড়া পুলিশ সুপার মাধবদী থানা এলাকায় অবস্থিত বিভিন্ন টেক্সটাইল মিলস্-এ স্বাস্থ্য বিধি মেনে পরিচালিত হচ্ছে কিনা তার পরিদর্শন করেন। এ সময় টেক্সটাইল মিলস্-এ কর্মরত সকলকে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য বিধি সঠিকভাবে মেনে চলার জন্য আহবান করেন ।
উল্লেখ,করোনাভাইরাস প্রতিরোধে জেলা পুলিশের চলমান এ ধরণের কার্যক্রম চলমান থাকবে।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ













