০২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬

করোনায় আরো এক এএসআই’র মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শ্রী রঘুনাথ রায় (৪৮) নামে পুলিশের এক এএসআই’র মৃত্যু হয়েছে। শ্রী রঘুনাথ রায়ের করোনা ভাইরাস ধরা পড়ার পর তিনি রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। আজ বুধবার সকাল ০৮ টা ২০ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণ বিভাগের আলফা কোম্পানিতে কর্মরত ছিলেন। শ্রী রঘুনাথ রায়ের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। তিনি স্ত্রী, এক কন্যা এবং এক পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

পুলিশের ব্যবস্থাপনায় পুলিশযোদ্ধা শ্রী রঘুনাথ রায়ের মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে। সেখানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে ধর্মীয় বিধান অনুযায়ী তাঁর মৃত্যু পরবর্তী আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হবে।
উল্লেখ্য, এ নিয়ে চলমান করোনাযুদ্ধে বাংলাদেশ পুলিশের ৬ জন গর্বিত সদস্য দেশ মাতৃকার সেবা করতে গিয়ে আত্মোৎসর্গ করলেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

করোনায় আরো এক এএসআই’র মৃত্যু

প্রকাশিত : ০২:২০:৫৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২০