০২:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সীমিত পরিসরে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: বিশ্ব মহামারি করোনা সংক্রমণের আতঙ্কে পুরো দেশ যখন স্থবির। তখন দীর্ঘ একমাস পর অনুষ্ঠিত হলো মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠক।

বৃহস্পতিবার (০৭ মে) সকালে গণভবনে এ বৈঠকের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে নিরাপত্তা বজায় রাখতে মাত্র তিনজন মন্ত্রীর উপস্থিতিতেই সম্পন্ন হয় এই বৈঠক। এ সময় স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব নিশ্চিত করে বৈঠকে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, আইনমন্ত্রী আনিসুল হক ও অর্থমন্ত্রী আ. হ. ম. মুস্তফা কামাল।

এর আগে, করোনা মহামারির পরিস্থিতিতে গেল ৬ এপ্রিল অনুষ্ঠিত হয়েছিল দেশের শীর্ষস্থানীয় এই নীতিনির্ধারণী পর্যায়ের বৈঠক। সামাজিক সংক্রমণ রোধে দেশে ২৬ মার্চ থেকে আগামী ১৬ মে পর্যন্ত চলছে সাধারণ ছুটি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

সীমিত পরিসরে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত

প্রকাশিত : ০৩:১৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০