০৬:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

‘‘আবেদন করলে ফখরুলকেও ওএমএসের চাল’’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উদ্দেশ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন,আপনার প্রয়োজন হলে আবেদন করলে আপনিও বিশেষ ওএমএসের চাল পাবেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে সমাজের বিত্তশালীরা ত্রাণ কার্যক্রমে এগিয়ে এসেছেন। অথচ আপনি প্রতিদিন মিডিয়ার সামনে বলছেন, বর্তমান সরকার ত্রাণ পরিচালনা করতে পারছে না।

আজ শনিবার (০৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর গোর-এ শহীদ বড়ময়দানে জেলা আওয়ামী লীগের আয়োজনে অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, এখন মাঠে মাঠে কৃষকের ধান কাটার উৎসব চলছে। বিশ্বজুড়ে মহামারি আকার ধারণ করা করোনাভাইরাস সংক্রমণের মধ্যেও দেশের কৃষকরা অনেক ভালো আছে বলে মন্তব্য করেন তিনি।

প্রতিমন্ত্রী বলেন, ‘‘করোনা পরিস্থিতি মোকাবেলায় বর্তমান সরকার ঐক্যবদ্ধ। আমরা সকলেই সরকারের সঙ্গে ঐক্যবদ্ধ। এভাবে ঐক্যবদ্ধ থাকলে অচিরেই দেশে করোনা-সংকট মোকাবিলায় সক্ষম হবো।’’

দিনাজপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের এমপি মনোরঞ্জন শীল গোপাল, সংরক্ষিত আসনের এমপি জাকিয়া তাবাসসুম, জেলা প্রশাসক (ডিসি) মো. মাহামুদুল আলম, পুলিশ সুপার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের ত্রাণ পরিচালনা কমিটির আহ্বায়ক আলতাফুজ্জামান প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

‘‘আবেদন করলে ফখরুলকেও ওএমএসের চাল’’

প্রকাশিত : ১২:৩০:০৮ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০