নেত্রকোণার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাড়হা পশ্চিম পাড়া গ্রামের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিহত আবুল বাশারের স্ত্রীর কাছে নেত্রকোণা জেলাপুলিশের পক্ষ থেকে ৩০ দিনের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়েছে। গতকাল শুক্রবার
নেত্রকোণা পুলিশ সুপার আকবর আলী মুন্সির নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোরশেদা খাতুন বাশারের স্ত্রীর হাতে এসব খাদ্য সামগ্রী তুলে দেন।
খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ২১ কেজি চাল, ৬ কেজি আলু, ৩ লিটার তেল, ৩ কেজি পিয়াজ, ৩ কেজি লবন, ৩ কেজি ডাল, ৪ প্যাকেট সেমাই, ২ কেজি চিনি ও আধা ডজন সাবান।
উল্লেখ্য গত ৪ মে পূর্বধলা উপজেলার বারহা পশ্চিম পাড়া গ্রামের মঞ্জুরুল হকের শশা খেতে প্রতিবেশী নবাব আলীর একটি গরু শশা খেতে প্রবেশকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের হামলায় আবুল বাশার নিহত হয়। নিহত
আবুল বাশার ছিলেন পরিবারের একমাত্র উর্পাজনকারি ব্যক্তি। তার পরিবারে স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রয়েছে। অসহায় এ পরিবারটি পাশে মানবিক সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নেত্রকোণা জেলা পুলিশ।
বিজনেস বাংলাদেশ/ ইমরান মাসুদ




















