১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

চট্টগ্রামে আড়াই হাজার টাকার জন্য খুন

চট্টগ্রাম নগরীতে পাওনা আড়াই হাজার টাকার চাইতে গিয়ে ছুরিকাঘাতে খুন হয়েছেন এক রিকশা চালক। গত শুক্রবার রাত ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আহত অবস্থায় নেয়ার পর তিনি মারা যান। এরআগে নগরের বায়েজিদ থানার মুরাদনগর এলাকায় তাকে ছরিকাঘাত করে।

নিহত দিদারুল আলম প্রকাশ রিদোয়ান (৪৯) পেশায় রিকশাচালক। তিনি নগরীর ফতেয়াবাদ এলাকার মৃত শাহ আলমের পুত্র।

বায়েজিদ থানার পরিদর্শক (তদন্ত) শহীদুল ইসলাম বলেন, পাওনা টাকাকে কেন্দ্র করে তর্কাতর্কির এক পর্যায়ে দিদারুল আলমকে ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা । পরে গুরুতর আহত অবস্থায় চমেক হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মিন্টু (৩৪) নামের এক যুবককে আটক করে পুলিশ।

এ ঘটনায় গতকাল শনিবার সকালে রিদোয়ানের পারিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

চট্টগ্রামে আড়াই হাজার টাকার জন্য খুন

প্রকাশিত : ১০:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০