০৯:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

ফটিকছড়িতে ভ্রামমাণ আদালত পরিচালনা করে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় ও নোংরা পরিবেশে পণ্য মজুদ রাখায় ৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৪১০০০(একচল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়েছে।

৯ মে (শনিবার) উপজেলার নাজিরহাট বাজার এবং বিবিরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং বাজার মনিটরিং কার্যক্রমে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করায় এবং নোংরা পরিবেশে পণ্য মজুদ রাখায় ভোক্তা অধিকার আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় এবং দণ্ডবিধি আইন ১৮৬০ এর বিভিন্ন ধারায় মোট ০৯টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে সর্বমোট ৪১০০০(একচল্লিশ হাজার) টাকা জরিমানা আদায় করেন প্রশাসন। ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম।

এসময় আইনি সহায়তা প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনী এবং ফটিকছড়ি থানা পুলিশ।নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) মোঃ জানে আলম জানান মোবাইল কোর্ট পরিচালনা এবং বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ফটিকছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

প্রকাশিত : ০২:২১:৫৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০