০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত সকল গার্মেন্টস-দোকান বন্ধ

করোনা ভাইরাস রোধে আপাতত বন্ধ থাকছে সুনামগঞ্জের সকল দোকান ও গার্মেন্টস। আগামী ১৫ পর্যন্ত জেলার সকল গার্মেন্টস ও দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার  জেলা চেম্বার অব কমার্সের উদ্যোগে চেম্বার ভবণে এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের সভাপতি খায়রুল হুদা চপল বলেন, করোনা মহামারীর প্রকৌপ বৃদ্ধি পাওয়ায় ঈদুল ফিতরকে সামনে রেখে আগামী ১৫ মে পর্যন্ত সকল প্রকার গার্মেন্টস, দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এরমধ্যে যদি করোনা মহমারী নিয়ন্ত্রণে আসে তাহলে ১৬ মে থেকে সবাই সামাজিক দূরত্ব বজায় রেখে সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত জানানো হবে।

খায়রুল হুদা চপলের সভাপতিত্বে ও জেলা ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক মোঃ জাহিদ হাসানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন, চেম্বারের পরিচালক নুরুল ইসলাম বজলু, জেলা ব্যবসায়ী সমিতির সভাপতি সুশান্ত রায়, চেম্বারের পরিচালক নুরে আলম, বাজার সমিতির সহ সভাপতি চন্দন প্রসাদ রায়, কোষাধ্যক্ষ গণেশ রায় প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

সুনামগঞ্জে ১৫ মে পর্যন্ত সকল গার্মেন্টস-দোকান বন্ধ

প্রকাশিত : ০২:৩৭:০৮ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০