০৭:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬

মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নে টেটা যুদ্ধ!

মাধবদী থানা চরদীঘলদী ইউনিয়নের দোয়ানি গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে টেটা নিয়ে মুখোমুখি যুদ্ধ বাধে। এতে উভয় পক্ষের ই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 (০৭ মে বৃহস্পতিবা)    ইকবাল গ্রুপ ও জালালউদ্দীন জালু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জালালউদ্দীন জালু গ্রুপের পাচজন গুরুতর আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়। জালালউদ্দীন জালু বলেন, ইকবাল তার লোকজন নিয়ে আমার লোকজনের উপর ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারে মিনিট দশেক আগে টেটা নিয়ে হামলা চালিয়ে আমার লোকজনের ব্যাপক ক্ষতি করে। তারা আমাদের দীর্ঘ দিন যাবৎ ঘর থেকে বের হতে দেয় না এবং আমাদের লোকজন কে বাজারে যেতে বাধা দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইকবাল বলেন, আমরা তাদের উপর হামলা করিনি। তারাই আগে হামলা করেছে। আমাদের লোকজনও আহত হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, কোন পক্ষই লিখিত অভিযোগ করে নাই। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।
 স্থানীয় অধিবাসী জোহর আলী বলেন, আমরা এলাকায় শান্তি চাই। টেটা যুদ্ধ হলে আমাদের ঘর-বাড়ি, টাকা-পয়সা, মানুষের ক্ষয়ক্ষতি হয়।
আমরা চাই সবাই মিলেমিশে চলতে। তিনি আরো বলেন, পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত আছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
ট্যাগ :

টানা ৮ মাস কমার পর এপ্রিলে বেড়েছে রপ্তানি আয়

মাধবদী থানার চরদীঘলদী ইউনিয়নে টেটা যুদ্ধ!

প্রকাশিত : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০
মাধবদী থানা চরদীঘলদী ইউনিয়নের দোয়ানি গ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে টেটা নিয়ে মুখোমুখি যুদ্ধ বাধে। এতে উভয় পক্ষের ই আহত হওয়ার খবর পাওয়া গেছে।
 (০৭ মে বৃহস্পতিবা)    ইকবাল গ্রুপ ও জালালউদ্দীন জালু গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জালালউদ্দীন জালু গ্রুপের পাচজন গুরুতর আহত হয়ে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি হয়। জালালউদ্দীন জালু বলেন, ইকবাল তার লোকজন নিয়ে আমার লোকজনের উপর ৭ মে বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারে মিনিট দশেক আগে টেটা নিয়ে হামলা চালিয়ে আমার লোকজনের ব্যাপক ক্ষতি করে। তারা আমাদের দীর্ঘ দিন যাবৎ ঘর থেকে বের হতে দেয় না এবং আমাদের লোকজন কে বাজারে যেতে বাধা দেয়।
তবে অভিযোগ অস্বীকার করে ইকবাল বলেন, আমরা তাদের উপর হামলা করিনি। তারাই আগে হামলা করেছে। আমাদের লোকজনও আহত হয়েছে।
এ বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান বলেন, কোন পক্ষই লিখিত অভিযোগ করে নাই। এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। আমরা পরিস্থিতির উপর নজর রাখছি।
 স্থানীয় অধিবাসী জোহর আলী বলেন, আমরা এলাকায় শান্তি চাই। টেটা যুদ্ধ হলে আমাদের ঘর-বাড়ি, টাকা-পয়সা, মানুষের ক্ষয়ক্ষতি হয়।
আমরা চাই সবাই মিলেমিশে চলতে। তিনি আরো বলেন, পুলিশের তৎপরতায় পরিস্থিতি শান্ত আছে। আমরা পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
বিজনেস বাংলাদেশ/ইমরান