০১:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬

মাদারীপুরে বানর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

মাদারীপুরের চরমুগরিয়ায় গত (৫ মে ) অমানবিক ভাবে ১৫টি বানরকে খাবারের সাথে বিষ মিশিয়ে হত্যা করা হলে ফেসবুকে এবং এলাকায় ব্যাপক নিন্দা ও সমালোচনার ঝড় উঠার পরে মাদারীপুরের জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুল ইসলাম ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে বিচারের আশ্বাস দিয়ে ইতি মধ্যে ৪ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন। এদিকে গত রাত ১টা ৩০ মিনিটের সময় বানর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মধ্য খাগদী এলাকার শাহানাজ বেগম স্বামী লতু হাওলাদার ও তার দেবর আকু হাওলাদার পিতা.আজিজ হাওলাদার নামে ২ জনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চলছে।
এ ব্যাপারে তদন্তকারী কমিটির সদস্য মাদারীপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ বদরুল আলম মোল্লা বলেন, তবে এ ঘটনার আগে তাদের দেওয়া খাবারে ৭ থেকে ৮ টি বানর মারা গিয়েছে একথা শিকার করেছেন। এ বিষয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ চলছে। জিজ্ঞাসাবাদ শেষে সাংবাদিকদের ব্রিফ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ইমরান ইমরান

ট্যাগ :
জনপ্রিয়

মাদারীপুরে বানর হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আটক ২

প্রকাশিত : ০৪:০৭:০২ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২০