মাদারীপুরের কালকিনিতে পালরদী নদী থেকে মোঃ মিন্টু হাওলাদার-(৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আজ রোববার (১০ মে)সকালে তার লাশ উদ্ধার করা হয়।
ভূক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানা গেছে, উপজেলার রমজানপুর ইউনিয়নের দক্ষিন রমজানপুর গ্রামের অসহায় কৃষক নুর মোহাম্মদ হাওলাদারের ছেলে মিন্টু হাওলাদার শনিবার দুপুরে পালরদী নদীতে মাছ ধরার জন্য বাড়ি থেকে বের হয়ে যান। কিন্তু দিন পেরিয়ে সন্ধ্যা হলেও বাড়িতে আর ফিরে আসেননি তিনি। পরে পরিবারের ও স্থানীয় লোকজন অনেক খোঁজাখুজি করতে থাকেন। তার কোন সন্ধান না পেয়ে কালকিনি থানা পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা নদী থেকে তার লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাছির উদ্দিন মৃধা বলেন, থানা পুলিশের সহযোগীতায় নিখোঁজ মিন্টু হাওলাদারের লাশ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করে।
বিজনেস বাংলাদেশ/ইমরান




















