ফটিকছড়ির ভুজপুর থানার ১নং বাগান বাজার ইউনিয়ন পরিষদে হামলা ও ভাংচুর কর হয়েছে। এ সময় ত্রাণের চালের বস্তাকে ধারালো অস্ত্রের কোপে তছনছ করা হয়েছে। এ ঘটনায় দুই গ্রাম পুলিশ ও এক দফাদারসহ তিনজন আহত হয়েছেন।
আহতদের পার্শ্ববর্তী উপজেলা রামগড় সরকারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে দশটার দিকে এ হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে একটি ট্রাকে করে ও কয়েকটি মোটর সাইকেল যোগে মিছিল দিয়ে এখানে হামলা করেছে।
এ হামলায় গোলাম মাওলা দুলু (৪৫)’ আক্তার হোসেন (৫০) দফাদার নুরুল আলম নুরু (৫৫) গুরুতর আহত হন। হামলাকারীরা রাম দা, লাটি ১০ মিনিট সময়ে তান্ডব চালিয়ে আবার পালিয়ে যায়।হামলাকারীরা সচিবের রুমের টেবিল ফ্যান, বিদ্যুত বোর্ড, কম্পিউটার, টেবিল ফ্যান, চেয়ারম্যানের রুমে বঙ্গবন্ধুর ছবি, প্রধানমন্ত্রীর ছবি ও নৌকার সুপিচ এবং চারটি মোটর সাইকেল ভাংচুর করেছে।
সচিব বকতিয়ার উদ্দিন বলেন, ভিজিডি কার্ডের চাল বিতরণ করার প্রস্তুতি নিচ্ছিলাম।এসময় ৫০, ৬০ জন লোক ট্রাকে করে এসে চালের বস্তা তছনছ করেছে। ব্যাপক ভাংচুর করেছে। সকাল সাড়ে দশটার টার দিকে এ হামলার ঘটনা ঘটে।
বাগান বাজার ইউপি চেয়ারম্যান মোঃ রুস্তম আলী বলেন,আমার পরিষদে অর্তকিতে হামলা করেছে।যা আমার কল্পনায়ও ছিল না। আমি অফিসে থাকলে আমাকেও মেরে ফেলত, আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি। এদিকে ঘটনার পর দুপুরে ফটিকছড়ি নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন, ভুজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ আবদুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ভুজপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শেখ আব্দুল্লাহ বলেন, যারা হামলা করেছে তাদের নাম ঠিকানা দিয়ে মামলা হলে আমরা আসামি গ্রেফতার করে ফেলবো। এ ঘটনা কাউকে ছাড় দেওয়া হবে না।



















