কক্সবাজারের টেকনাফে করোনা পরিস্থিতিতে গড়ে বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়েছে।করোনা সংক্রমন থেকে বাঁচতে মিটার রিডাররা গ্রাহকদের মিটারের রিডিং না নিয়ে গড় বিল তৈরি করেছে।সরকারী নির্দেশনায় এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের ডিজিএম মোমিত চৌধুরী।
মোমিত চৌধুরী আজকের বিজনেজ বাংলাদেশেকে জানান, সারা দেশে করোনার ভয়াবহের অবস্থা বিবেচনা করে সরকারী নির্দেশনায় এই রকম সিদ্ধান্ত নেওয়া হয়েছে।গড় বিলে বিদ্যুৎ বিল বেশি হলেও পরবর্তীতে পরিস্থিতি স্বাভাবিক হলে গ্রাহকদের মিটার রেডিং হিসেব করে মিলিয়ে নেওয়া হবে।যদি কোন গ্রাহক নিজ দায়িত্বে নিজেদের মিটার রিডিং নিয়ে আসে তাহলে গড় বিল সংশোধন করে দেওয়া হবে।
তখন গ্রাহকরা মিটারের রিডিং অনুযায়ী বিল পরিশোধ করতে পারবে।তাছাড়া কোন গ্রাহক এমন পরিস্থিতিতে বিল পরিশোধ করতে আগ্রহী না হলেও পরবর্তীতে তারা বিল পরিশোধ করতে পারবে। এছাড়া তিনি আরও বলেন, বিদ্যুৎ বিলের সমস্ত টাকা সরকারী পল্লী বিদ্যুৎ এর ক্যাশ শাখায় জমা হয়।এখানে দূর্নীতি করে টাকা উপার্জন করার কোন সুযোগ নেই বলে জানান বিদুৎ অফিসের এই কর্মকর্তা।



















