০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬

করোনাক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা গুম করছে সরকার : রিজভী

সরকার করোনায় আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা আড়াল করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘বিএনপির নেতাকর্মীদের যেভাবে গুম করছে সেভাবে এ সংখ্যাও গুম করা হচ্ছে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর তোপখানা রোডে শিশুকল্যাণ পরিষদের সামনে জাতীয়তাবাদী সামাজিক সংস্থার (জাসাস) উদ্যোগে ত্রাণ বিতরণের সময় রিজভী বলেন, চীনে যখন করোনা শুরু হয়েছিল তখন থেকে আমাদের দেশে করোনা মোকাবেলায় প্রস্তুতি নিলে এত মানুষ আক্রান্ত ও মৃত্যুর মিছিল হতো না।

অন্যান্য দেশের দৃষ্টান্ত আছে, আগাম প্রস্তুতি নেয়া সেসব দেশে তেমন আক্রান্ত হয়নি। আর আমাদের দেশের সরকার তখন অন্য কাজে ব্যস্ত ছিল। এর পরিণতি দেখছি প্রতিদিনই লাশের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। একটি বিশেষজ্ঞ দলের জরিপে আসছে, ৯২৯ জন লোক করোনা উপসর্গের মারা গেছেন। আর সরকার বলছে ২৬৯ জন করোনা উপসর্গে মারা গেছে। এই সরকার মৃত্যু আক্রান্ত সংখ্যাকে গুম করছে যেভাবে বিএনপি নেতাকর্মীদের গুম করে।

তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সবকিছু পরিবর্তন হয়েছে কিন্তু এই সরকারে কোনো পরিবর্তন দেখছি না। সরকারের পূর্বের আচরণ বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে। এই মহামারির মধ্যেও আমাদের নেতাকর্মীদের গুম করা হচ্ছে। মামলা দেয়া হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। ছাত্রদল নেতা রিপনকে তার বাড়ি থেকে মধ্যরাতে তুলে নেয়া হয়েছে। গতকাল তাকে থানায় দেয়া হয়েছে। এটা কিসের নমুনা। সবাই বলছে ঐক্যবদ্ধভাবে গরিব, দুস্থ মানুষের পাশে দাঁড়াই। কিন্তু সরকার সেদিকে কোনো ভ্রুক্ষেপ না দিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছে।

রিজভী বলেন, আমরা সরকারের কোনো ত্রাণ পাই না। আজকে জাসাসের নেতারা নিজেদের টাকায় ত্রাণ দিচ্ছে। তাহলে আপনারা কেনো এত ক্ষুব্ধ হলেন। যারা ত্রাণ দিয়েছে তাদেরকে আপনারা কেনো গুম, মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করছেন। এখানে আপনাদের চরিত্রের কোনো পরিবর্তন হয়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ঢাকা-১৭ আসনের প্রার্থী তপু রায়হানের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় দায়িত্ববোধ, উত্তরাধিকার ও নাগরিক প্রত্যাশার রাজনীতি

করোনাক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা গুম করছে সরকার : রিজভী

প্রকাশিত : ০৫:৪৭:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০