০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬

গাংনীর সাবেক এমপি মকবুল হোসেনের সংবাদ প্রকাশের জের ধরে তিন জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

 মেহেরপুর-২ আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে একটি সংবাদ প্রকাশ কে কেন্দ্র করে ফেইসবুকসহ সব ধরনের সোস্যাল মিডিয়ায় চলছে নানা ধরেনের আলোচনা ও সমালোচনা।

এনিয়ে ইতোমধ্যে স্থানীয় দৈনিক মেহেরপুর প্রতিদিনের সম্পাদক ইয়াদুল মোমিন, প্রকাশক এএমএস ইমন ও সহকারী সম্পাদক আল আমিনের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেছেন সাবেক এমপি মকবুল হোসেনের ভাগ্নে সবুজ হোসেন। মামলার নং ১২, তারিখ ১৩ মে ২০২০ ইং।

গাংনী থানার ওসি ওবাইদুর রহমান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি বলেছেন এ নিয়ে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

গাংনী উপজেলা শহরের উত্তরপাড়া এলাকার একটি বাসাতে সাবেক এমপি মকবুল হোসেন প্রায় ২ যুগ ধরে  ভাড়া নিয়ে বসবাস করে আসছেন।

গত ১১ মে তারিখে দৈনিক মেহেরপুর প্রতিদিন পত্রিকায় সাবেক এমপি মকবুল হোসেনের কান্ড শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। মকবুল হোসেন ওই বাড়িতে জোর করে ভাড়া না দিয়ে বসবাস করে আসছেন বলে উল্লেখ করা হয়েছে। এখানে বাড়ির মালিক জিনারুল ইসলামের বক্তব্য তুলে ধরেছেন বলে দাবী করেছে পত্রিকাটি।

এদিকে এ সংবাদ প্রকাশের পর ফেইসবুকসহ নানা ধরনের সোস্যাল মিডিয়াগুলোতে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে।

এদিকে এ সংবাদ মিথ্যা দাবী করে বাড়ির মালিক ষোলটাকা গ্রামের জিনারুল ইসলাম সাংবাদিকদের প্রেস রিলিজ দিয়েছে। তিনি দাবী করেছেন মকবুল হোসেন প্রায় দুই যুগ ধরে আমার বাড়িতে ভাড়া হিসেবে রয়েছে। আমার সাথে তার এবং পরিবারের ভালো সম্পর্কক। কোনো সাংবাদিককে তিনি কোনো তথ্য দেননি। সাংবাদিক মনগড়া এসব সংবাদ প্রকাশ করেছেন। তিনি এ সংবাদটি মিথ্যা দাবী করে প্রতিবাদ জানিয়েছেন।

পত্রিকার প্রকাশক এএমএস ইমন বাংলাদেশ আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপকমিটির সদস্য ।এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটিরসহ-সম্পাদকের পদে ছিলেন তিনি। এছাড়া রুপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানী( পেট্রোবাংলার একটি কোম্পানী) পরিচালক।

এদিকে সম্পাদক ইয়াদুল মোমিন জানান, আমাদের হাতে পর্যাপ্ত তথ্য প্রমান থাকায় সংবাদটি প্রকাশ করা হয়েছে। যেহেতু মামলা হয়েছে, আইনী পন্থায় মামলাটি মোকাবেলা করা হবে।

এদিকে সাবেক এমপি মকবুল হোসেন জানান, আমার দীর্ঘ রাজনৈকি জীবনে কারোর সাথে অসাদাচারন করিনি।আমার বিরুদ্ধে লিখে পত্রিকাটি মানুষের কাছে গ্রহণযোগ্যতা হারিয়েছে।

বিজনেস বাংলাদেশ/ইমরান মাসুদ

ট্যাগ :
জনপ্রিয়

বিমানবন্দরের রানওয়ে সুরক্ষায় ১২ নম্বর খাল পুনঃখনন করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

গাংনীর সাবেক এমপি মকবুল হোসেনের সংবাদ প্রকাশের জের ধরে তিন জনের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা

প্রকাশিত : ০৭:২৫:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২০